
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার অপরাধে ৬টি দোকানে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে বাসাইল বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, ষ্টীল সামগ্রী নির্মাণকারী দোকান খোলা রাখায় সজীব মিয়াকে পাঁচ হাজার টাকা, ইলেক্ট্রনিক্সের দোকানের মালিক জিয়ারতকে পাঁচ হাজার টাকা, হার্ডওয়ারের দোকানের মালিক বিশ্বজিৎকে পাঁচ হাজার, শাড়ী-কাপড়ের দোকানের মালিক মহাদেব সাহাকে দশ হাজার, চশমা ও ঘড়ির দোকানের মালিক রিপনকে পাঁচ হাজার টাকা ও কসমেটিক্সের দোকানের মালিক হাশেমকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এতথ্যটি নিশ্চিত করেছেন।
…বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




