
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাসাইল জিরো পয়েন্টে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নিবেদন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও মুক্তিযোদ্ধা, বাসাইল থানা পুলিশ, বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পস্তবক অর্পণ করে।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মলি আক্তার প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ১৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




