
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখা। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু ও সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমীন। সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ওমর ফারুক বিপ্লব।
বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। সালিশে যারা হামলা করেছিলো সকলেই পরিচিতো মুখ। তাই আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর শুক্রবার বিকেলে এক গ্রাম্য সালিশের কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েক জন যুবক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে পিটিয়ে ও গলাটিপে আহত করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের ছেলে হাবিব খান বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লিটন (৪০) ও উজ্জল (৩৮) দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
বাসাইলসংবাদ/ ০৪ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




