
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে হেরোইন এবং গাঁজাসহ শাহীন মিয়া (৩২) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী পূর্বপাড়ায় তার নিজ বাড়ি থেকে এসআই আজাহারুল ইসলামের নেতৃত্বে বাসাইল থানা পুলিশের একটি টিম তাকে আটক করে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এতথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, শাহীন দীর্ঘদিন যাবত মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি নিজ এলাকায় মাদক ব্যবসা শুরু করার চেষ্টা করে সে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার তার বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন এবং গাঁজাসহ তাকে আটক করা হয়। এঘটনায় এসআই আজাহারুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বাসাইলসংবাদ/ ০৩ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




