
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী অলিদ ইসলাম। বুধবার (৫জুন) রাতে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহরুখ খান।

কাজী অলিদ ইসলাম আনারস প্রতীকে ২৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী কাজী শহীদুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৬৫৯ ভোট। হাজী মতিয়ার রহমান গাউছ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬৪০ ভোট, শাহাদত হোসেন খান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৯৭১ ভোট ও সালাউদ্দিন লাভলু ঘোড়া প্রতীকে ১ হাজার ৯৯০ ভোট।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাসাইল প্রেসক্লাবের তিন বারের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম। তিনি মাইক প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৭৪৯ ভোট। তার নিকটতম প্রার্থী সাইফুল ইসলাম শিপন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৩১৯ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে ব্যধবানে নির্বাচিত হয়েছেন রেখা বেগম। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মলি আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭১ ভোট।
বাসাইলসংবাদ, ০৬ জুন, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






