
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

র্যালী নিয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। উপজেলা বিএনপির ভারপাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ইঞ্জিয়ার সোহরাব হোসেন, আবুল হাশেম, ওহিদুল ইসলাম মোস্তফা, কাইয়ুম সরকার, সিদ্দিক, উপজেলা বিএনপ ‘র সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপি’র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ খান, পৌর বিএনপ ‘র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ উপজেলা পৌরসভার ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি’র নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেয়।
বাসাইলসংবাদ, ২ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




