
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে তামিম নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঞ্চনপুর ছনকা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তামিম ওই গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু তামিম বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবায় তামিমকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করে।
বাসাইলসংবাদ/ ১১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




