
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দুইদিনব্যাপী উত্তরণ মেলা চলছে। বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। শনিবার (২৭ মার্চ) থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে এ মেলা শুরু হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালিটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে শহিদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে দুইদিনব্যাপী উত্তরণ মেলার উদ্ভোধন করা হয়।

পরে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল বাংলাদেশ’ শীর্ষক উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলীদ ইসলাম, পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন-অর-রশিদ খান, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।

মেলায় বিভিন্ন দপ্তরের ৩৪টি প্রদর্শনী স্টল বসানো হয়েছে।

সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বাসাইল শিল্পকলা একাডেমি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসাইলসংবাদ/ ২৭ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




