
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে জনসচেতনামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্যানেল মেয়র সাজ্জাদ হোসেন আলাল, কাউন্সিলর হাফিজুর রহমান ভূইয়া, রফিকুল ইসলাম রিপন, রাসেল খানশুর, জাকির হোসেন, প্রিন্স মাহমুদ, আরিফুল ইসলাম, মামনি আক্তার, মেরিন সিদ্দিকা, রোকসানা বেগম, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক ইবনে হাসান টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ২৯ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




