
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- উপজেলার হাবলা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে তুষার আহমেদ (২৩) ও একই ইউনিয়নের মটরা গ্রামের নুরুল ইসলামের ছেলে নাঈম (২০) ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মহাসড়কের গুল্যা এলাকায় ৪-৫জন ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে একটি সিলভার রংয়ের ষ্টীলের তৈরি খেলনা পিস্তল, একটি ধারালো চাকু ও একটি কেচি উদ্ধার করা হয়।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার দুপুরে বাসাইল থানার এসআই মোহাম্মদ ওয়াজেদ আলী বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাসাইলসংবাদ, ১৯ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




