
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় একজনকে বাসাইল পৌর এলাকা ও অপরজনকে কাঞ্চনপুরের ঢংপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাসাইল পৌর এলাকার বাসিন্দা কবির খানশুর ও কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া এলাকার বাসিন্দা মোমতাজুল করিম।
বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ বলেন, ‘এদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা ছিল। সেই মামলায় তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।’
বাসাইলসংবাদ, ০৭ অক্টোবর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




