
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বিমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রবিবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাখাওয়াত হোসেন প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ০১ মার্চ /একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




