
নিজস্ব প্রতিবেদক : ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণের আয়োজন করা হয়। এরআগে যুব র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মীর ময়ইনুল হোসেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিলন ইসলামসহ উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী।
বাসাইলসংবাদ, ১২ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






