
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার নজরুল ইসলামের থাকার ঘরে এ আগুন লাগে।

জানা যায়, বিকেলে নূরুল ইসলামের থাকার ঘরে আগুন লাগে। পরে খবর পেয়ে বাসাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
বাসাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসতিয়াক হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রায় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ২৮ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




