
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অভিযানে ১ কেজি গাঁজাসহ ইউনুছ ওরফে হায়দার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বাসাইল উপজেলার কাউলজানী বিলচিকনাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হায়দার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বিলচিকনাই নয়াপাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘উপ-পরিদর্শক আজাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে ১ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত ইউনুছ ওয়ারেন্টভুক্ত আসামী।’
বাসাইলসংবাদ/ ০১ ডিসেম্বর , ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




