
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাসাইল উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জুলাই) বিকেলে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুবুর রহমান রাসেল, বাংলাদেশ যুব অধিকার পরিষদের ক্রীড়া সহ-সম্পাদক আবুবকর, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মশিউর রহমান, মনির হোসেন, জেলা গণঅধিকার পরিষদের নেতা ওমর ফারুক, বাসাইল উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সখীপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আব্দুর রহিম, বাসাইল উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক রাকিবুল হাসান ভুঁইয়া, সদস্য সচিব কামরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাকিল খান প্রমুখ। এছাড়াও বাসাইল উপজেলার ছাত্র যুব ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ০২ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




