
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অপরাধ দমন ব্যাটালিয়ান (এডিবি)’র সিইও সম্রাট মোহাম্মদ সাঈম সিরাজকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ৭ নভেম্বর সকালে বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসাইল পৌরসভার ব্রাহ্মণপাড়িল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অপরাধ দমন ব্যাটালিয়ান (এডিবি)’র সিইও এবং গ্রান্ড মাষ্টার মার্শাল আর্ট গ্যাংফু সম্রাট মোহাম্মদ সাঈম সিরাজকে তহির উদ্দিন তহু, ছানোয়ার হোসেন খান, সরোয়ার হোসেন খানসহ কয়েকজনে মিলে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাকে তার পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখনও তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্রাট মোহাম্মদ সাঈম সিরাজ বলেন, ‘ওইদিন সকালে বাড়ির গাছপালায় পানি দেওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে আমাকে একা পেয়ে তহির উদ্দিন তহু, ছানোয়ার হোসেন খান, সরোয়ার হোসেন খানসহ কয়েকজনে মিলে দেশীয় ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে। আমার শরীরের বিভিন্নস্থানে চাপাতির কোপ লেগেছে। পরে আমার পরিবারের লোকজন গিয়ে সেখান থেকে উদ্ধার করে। আমি এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
অভিযুক্ত তহির উদ্দিন তহু বলেন, ‘আমার বাড়ির গোসলখানার পাইব সাঈম সিরাজ ভেঙে ফেলে। পরে তার সাথে বিষয়টি নিয়ে বাকবিত-া হয়েছে। সেখানে কোনও মারামারির ঘটনা ঘটেনি।’
ছানোয়ার হোসেন খান বলেন, ‘মোহাম্মদ সাঈম সিরাজদের সঙ্গে জমি নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিন্তু তার সঙ্গে আমাদের কোনও মারামারির ঘটনা ঘটেনি। তিনি বিষয়টি মিথ্যা বলছেন।’
বাসাইলসংবাদ/ ১০ নভেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




