
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে একই স্থানে দু’গ্রুপের ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এমন একটি নিউজ বাসাইল সংবাদে প্রচার হয়। ‘বাসাইলে একই স্থানে দু’গ্রুপের ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা’ এই শিরোনামে আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে নিউজটি প্রকাশিত হয়। এই নিউজটির প্রতিবাদ জানিয়েছে মানিক ভূইয়া স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন কমিটির সদস্যরা। একই স্থানে দু’গ্রুপের খেলা নয় মূলত মানিক ভূইয়া স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কাউলজানীর কতিপয় দু’একজন ব্যক্তি মূলত এই খেলাটি বাতিল করার জন্য পায়তারা চালাচ্ছে। তারা এলাকায় দুই গ্রুপের প্রচার চালিয়ে বিভিন্ন মহলে ভুল বুঝিয়েছে।

মানিক ভূইয়া স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সদস্য বুলবুল ভূইয়া বলেন, ‘সাবেক খেলোয়ার ও বিজিবি সদস্য মরহুম মানিক ভূইয়া স্মৃতি স্মরণে আমরা কাউলজানী যুব সমাজের পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। মূলত আমাদের খেলাটি বাতিল করার জন্য কতিপয় দু’একজন ব্যক্তি পায়তারা চালাচ্ছে। তারা একই স্থানে আরেকটি খেলার নাম করে এমন প্রচারনা চালিয়েছে। ওই মাঠে শুধু আমাদের খেলার আয়োজন করা হয়েছে, সেখানে যুব সমাজ বা অন্য কারও খেলার আয়োজন করা হয়নি। এই নিউজটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
আয়োজক কমিটির সদস্য সাইদুর রহমান খোকন বলেন, ‘এই মাঠে খেলায় এ পর্যন্ত কোনও মারামারির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই সকল খেলা চলে আসছে। দু’একজন স্বার্থান্বেষী ব্যক্তি আমাদের খেলা বাতিল করার জন্য চেষ্টা চালাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের এই খেলাটি পরিচালনা করার জন্য অনুমতি দেওয়ার জোর দাবি জানচ্ছি।’
কাউলজানী নওশেরিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সোহেল বলেন, ‘ মানিক ভূইয়া স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক কমিটির সদস্যরা প্রায় ১৫ দিন আগে অনুমতি নিয়েছে। আর কেউ মাঠের ব্যাপারে অনুমিত নেয়নি।’
আয়োজক কমিটির আহবায়ক সাবেক ফুটবল খেলোয়ার মেহেদী হাসান ভূইয়া বলেন, ‘এখানে বিএনপির কোনও খেলার আয়োজন করেনি। মূলত মরহুম মানিক ভূইয়া স্মৃতি স্মরণে আমরা প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। ওই মাঠে শুধু আমরাই ফুটবল খেলার আয়োজন করেছি। একই মাঠে যুব সমাজের নাম করে আমাদের খেলাটি বন্ধ করার জন্য দু’একজন কতিপয় ব্যক্তি চেষ্টা চালাচ্ছে। ওই মাঠে শুধু আমাদের খেলাটির আয়োজন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্কুলের প্রধান শিক্ষকের কাছে থেকে আমরা প্রায় ১৫দিন আগে মাঠের বিষয়ে অনুমতি নিয়েছি। যাদের বক্তব্য দিয়ে নিউজটি প্রকাশ করা হয়েছে। যুব সমাজের পক্ষে আবিরের সঙ্গে আমি কথা বলেছি- তারা ওই মাঠে কোনও খেলার আয়োজন করেনি। বিএনপি নেতা ফেরদৌস মেম্বার নিউজে যেসব বক্তব্য দিয়েছেন- সেসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তার বক্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।’
এদিকে, একই মাঠে অপর গ্রুপের খেলার আয়োজনের দাবি করা ব্যক্তি ও বিভিন্ন মহলের বক্তব্য নিয়ে এরআগের নিউজটি প্রকাশ করা হয়।
বাসাইলসংবাদ/ ১২ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




