
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে বিএনপির উপজেলা ও পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাসইল উপজেলা বিএনপি’র দলীয় অফিসে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল ও অ্যাডভোকেট নূরনবী আবু হায়াত খান নবুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও পৌর বিএনপিতে আক্তারুজ্জামান তুহিনকে সভাপতি ও আবুল কালাম আজাদ পিন্টুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম-আহবায়ক আবুল কাশেম, টাঙ্গাইল কৃষকদলের সভাপতি দিপু হায়দার খানসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন।
বাসাইলসংবাদ, ২৯ সেপ্টেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




