
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বাসাইল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি জোয়াহেরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ , সাধারণ সম্পাদক মির্জা রাজিক, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইব্রাহিম খলিল।
বাসাইলসংবাদ/ ২৩ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




