
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য প্রকৌশলী আতাউল মাহমুদ। বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি) সকালে বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহম্মেদ, কাউন্সিলর আলহাজ সাজ্জাদ হোসেন আলাল ও রফিকুল ইসলাম রিপন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রকৌশলী শফিকুল ইসলাম প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৩ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




