
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও ৪জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭জনে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী, বাসাইল শাহজালাল ইসলামী ব্যাংকের ক্যাস ইনচার্জ ও উপজেলার ফুলকী পশ্চিমপাড়ার বাসিন্দা গৃহবধূ (১৯)।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘গত ১৯ জুলাই তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এরপর আজ সকালে ৪জনের রিপোর্টে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭জনে।’
…বাসাইলসংবাদ/ ২১ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




