
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার (৫ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল থানার এক সাবেক কর্মকর্তার স্ত্রী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক স্টাফ ও অপরজন বাসাইল বেপারীপাড়ার বাসিন্দা (৬০)।
ডা. ফিরোজুর রহমান বাসাইলসংবাদকে বলেন, ‘২১জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে রাতে ২১জনের মধ্যে ৩জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭জনে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার ৪৫৬জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।’
…বাসাইলসংবাদ/ ০৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




