
নিজস্ব প্রতিবেদক : নির্ভীক সাহসিকতার হবে না শেষ , আমরা গড়বো দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, চ্যানেল আইয়ের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাসাইল প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সভাপতি আবুল কাশেম, সাংবাদিক রাশেদা সুলতানা রুবি, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাপ্তাহিক পাপিয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহনাজ খানম রেখা, আমার সংবাদের বাসাইল প্রতিনিধি শরীফুজ্জামান প্রমুখ।

আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, সৃজনশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার প্রতিপাদ্যকে ধারণ করে হাটি হাটি পা পা করে মাত্র নয় বছরে মানুষের মন জয় করেছে। ‘আমার সংবাদ ’ মাত্র অল্প সময়ে কোটি মানুষের হৃদয় জয় করে দশম বর্ষে পদার্পণ করেছে । আগামি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। আলোচনা অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
বাসাইলসংবাদ/ ১৩ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




