
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অনলাইন স্কুল-মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।মঙ্গলবার সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মীর মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ওসমান গণি, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাহমুদুল হাসান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আল-আমিন। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী অলিদ ইসলাম অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে এর গতিশীলতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম সচল রাখতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস উপজেলার সকল স্কুল-মাদ্রাসা কলেজ শিক্ষকদের সমন্বয় প্রতিদিন অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমের উদ্যোগ নিয়েছে এর জন্য ফেসবুক পেইজ ‘বাসাইল অনলাইন স্কুল’ এবং ইউটিউব চ্যানেলে প্রতিদিনের অনলাইন ক্লাস প্রচারিত হবে।
…বাসাইলসংবাদ/ ১৪ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




