
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গুল্ল্যা নামাপাড়া কবরস্থানের দক্ষিণপাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তাকে বেশির ভাগ সময় গুল্ল্যা অমি জেনারেল হাসপাতালের আশেপাশে দেখা যেতো। অনেকের সাথে ইংরেজীতে শুদ্ধভাবে কথা বলতেন।
বাসাইল থানার উপ-পরিদর্শক আজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/ ২২ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




