
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ‘অক্ষর জ্ঞান যার আছে লাইব্রেরি যেমন তার, অক্ষর জ্ঞানহীন ব্যক্তির জন্যও সমান।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাইব্রেরি আন্দোলনকে বেগবান করতে রিভারসাইড লাইব্রেরির উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের কাউলজানী পুরাতন হাটখোলায় এ চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিংবা ধর্ম-বর্ণের মানুষকে লাইব্রেরির দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে শতাধিক মানুষ উপস্থিত হয়ে এ প্রদর্শনী উপভোগ করেন বলে জানা গেছে। এরআগে জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়।
বাসাইলসংবাদ, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






