
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

কাউলজানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আজম সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, টাঙ্গাইল শহর বিএনপির সহ-সভাপতি মামুন মুর্শেদ, কাউলজানী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউলজানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ।
বাসাইলসংবাদ, ১৮ অক্টোবর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






