
নিজস্ব প্রতিবেদক : বান্দরবান, কক্সবাজার ও সেন্টমার্টিন দ্বীপে টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া মুসলিম বয়েজ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে উৎসবমূখর পরিবেশে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে ।

গত রবিবার (গত ১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ‘টেংগুরিয়া পাড়া মুসলিম বয়েজ ক্লাব’ থেকে তারা রওনা দিয়ে সোমবার (১৫ জানুয়ারি) ভোরে বান্দরবান গিয়ে পৌছায়। বান্দরবান সারাদিন ঐতিহ্যহাসিক চান্দের গাড়ি নিয়ে ৬টি স্পর্ট ভ্রমণ করেন। ভ্রমণ শেষে সেখান থেকে তারা কক্সবাজারে উদ্দেশ্যে রওনা হয়।
কক্সবাজার পৌছানোর পর আনন্দ উল্লাসে মেতে উঠেন ক্লাবটির সদস্যরা। সেই সাথে দিনভর আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধূলাসহ বিভিন্ন আয়োজনে ব্যস্ত সময় পার করেন তারা। ১৬ জানুয়ারি তারা সেন্টমার্টিনে পৌছান। খোলা-মেলা বালুকাময় সমুদ্র সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে প্রকৃতি দুই হাত মেলে যেন সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে। ক্লাবটির সদস্যরা সেখানে গিয়ে আনন্দ উল্লাসে দিনকাটান। এরপর তারা নিজ এলাকায় ফিরেন।
আনন্দ ভ্রমণে অংশ নেন- ক্লাবের সভাপতি মোমিনুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল হক, জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জাহিদ, যুগ্ম-সাধারণ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, প্রচার সম্পাদক আব্দুর রাহিমসহ সজিব, পারভেজ, তুহিন, ফয়সাল, আলামিন, সাকিব, মামুন, রাসেল, ছাব্বির, দ্বীপ, তানভীর, আভীর, রিফাত, আব্দুল্লাহ (রাকিব), সোহান, সিয়াম, পারভেজ, ইয়ামিন, সামিউল, জুলকার, বিশাল, হিমেল, ইমামুল।

প্রসঙ্গত, ২০২০ সালের শেষের দিকে মোমিনুর রহমানকে সভাপতি ও আশিকুর রহমান জাহিদকে সাধারণ সম্পাদক করে ১৯৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।
বাসাইলসংবাদ/ ১৭ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




