
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলীসাদী গ্রামে ‘মাদরাসাতুল আবরার-আল ইসলামিয়া’ নামে একটি মাদরাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ মে ) বিকেলে মাদরাসাটি উদ্বোধন করা হয়।

এটি বাথুলীসাদী পশ্চিমপাড়ার হাজিবাড়ি ও মির্জাবাড়ি সংলগ্ন মসজিদের সাথেই প্রতিষ্ঠিত করা হয়েছে। মাদ্রাসাটির জন্য জায়গা দান করেছেন মরহুম মোশাহিদ আলী খানের সন্তানরা। জায়গাদান ছাড়াও আবাসনের সিংহভাগ টাকা এসেছে এই পরিবার থেকে। মাদ্রাসার জন্য জমিদাতাপক্ষসহ গ্রামের সকলস্তরের লোক এতে বিভিন্নভাবে সহযোগীতা করেছে। মাদ্রাসার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন হাজিবাড়ি ও মির্জাবাড়ি মসজিদের ইমাম ও খতিব, অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ। মাদ্রাসার উদ্বোধন করেন রাবেয়া বসরী মাদ্রাসা টাঙ্গাইলের অধ্যক্ষ হযরত মাওলানা মো. ফজলুল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হালিম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান সিকদার, মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, জমিদাতাদের পক্ষে মো. নজরুল ইসলাম খান, তোলাতলা মসজিদের ইমাম ও খতিব ক্বারী নূরুল ইসলাম প্রমুখ।

প্রতিষ্ঠাতাদের পক্ষে নজরুল ইসলাম খান মাদ্রাসাটির পরিচালনা জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ।
প্রসঙ্গত, মাদরাসাটিতে এতিম সন্তানদের জন্য বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে।
বাসাইলসংবাদ/ ২৯ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




