
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের নির্বাচনে ৯ নং ওয়ার্ডে ব্যাপক প্রচারণা চালাচ্ছে ইউপি সদস্য প্রার্থী ও বর্তমান সদস্য মো. মুনজুর রহমান মঞ্জু। গত মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর থেকেই তিনি ব্যাপক প্রচারণা চালাচ্ছে।

সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন তিনি। এছাড়াও তার অসমাপ্ত কাজ সমাপ্তসহ নানা প্রতিশ্রুতি দিয়েও ভোট প্রার্থনা করছেন। অপর দিকে সৎ যোগ্য, উন্নয়ন করবে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এমন ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করবে ভোটাররা।
ভোটাররা জানিয়েছে, যাকে বিপদে পাশে পেয়েছেন, যাকে ডাকলে সহজেই পাওয়া যায় ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে ওয়ার্ডের প্রতিটি এলাকায় আধুনিকায়নের ছোয়া লাগাতে পারবে এমন ব্যক্তিকেই ভোট দিবে ভোটাররা। মো. মুনজুর রহমান মঞ্জু বলেন, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আল্লাহর রহমতে, ভোটারদের ভোটে ও মানুষের ভালবাসা, দোয়া এবং সহযোগিতায় নির্বাচিত হয়েছিলাম। ইউনিয়নের প্রতিটি মানুষ যে যখন ডাকছে তখনই সাড়া দিয়েছি। বিপদের পাশে থেকেছি। প্রত্যেকটি ভাল কাজে সহযোগিতা করেছি।
ওয়ার্ডের সার্বিক উন্নয়ন করছি। সেই উন্নয়ন ও সহযোগিতা থেকে আগামী ইউপি নির্বাচনে আমি জয়ী হবো ইনশাআল্লাহ।তিনি আরও বলেন, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি। অনেক উন্নয়ন চলমান রয়েছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে দলমত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে। প্রত্যেকটি মানুষ আমার উপর আস্তা রাখে। আমারও সকলের প্রতি ভরসা আছে। তাই আগামী নির্বাচনে আমার জয়ই হবে ইনশাআল্লাহ।
বাসাইলসংবাদ/ ০৯ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




