
বিনোদন ডেস্ক : করোনাভাইরাসের কারণে স্টেজ শো আপাতত বন্ধ থাকলেও স্টুডিও রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। প্রস্তুত হচ্ছেন ঈদের উপহার নিয়ে। এর মধ্যে তিনি কণ্ঠ দিলেন ‘পরদেশী’ শিরোনামের একটি গানে। সবুজ অরণ্যর কথায় গানটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। ইতিমধ্যেই তৈরি হয়েছে এর ভিডিও।

সালমা বলেন, ‘এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ২৫টির মতো গান রেকর্ড হয়ে আছে। সবগুলো গানের কথা, সুরই সুন্দর। ঈদ উপলক্ষ্যে গানগুলো খুব শিগগির প্রকাশ হবে।’
ঈদে সামনে রেখে ‘পরদেশী’ গানটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে। আসবে রমজানের শেষ সপ্তাহে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশ কয়েকটি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে।
বাসাইলসংবাদ/ ২২ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




