
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে শুক্রবার থেকে জীবানুনাশক ছিটানো শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী কয়েকদিন প্রতিদিন একবার করে এ জীবাননাশক ছিটানো হবে।

এ সময় উপজেলার সদর সড়কে জীবানুনাশক ছিটানো কার্যক্রম পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘প্রথম অবস্থায় যেখানে জনসমাগম বেশি হয় সেসব গুরুত্বপূর্ণ জায়গায় স্প্রে করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সব জায়গাতেই এ জীবানুনাশক ওষুধ ছিটানো হবে। তিনি এ সময় সাংবাদিকদের মাধ্যমে সকলকে এ দুর্যোগ মোকাবেলায় ঘরে থাকার আহবান জানান।
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আমরা সরকারের নির্দেশনা মোতাবেক শহরের গুরুত্বপূর্ণ সড়কে জীবানুনাশক স্প্রে করেছি। এতে করে কিছুটা হলেও ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানুষ রক্ষা পাবো। এ কার্যক্রম অব্যাহত রাখতে গেলে আমাদের আরও জীবানুনাশক উপকরণ প্রয়োজন।’
…বাসাইলসংবাদ/২৭ মার্চ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




