
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে লাইট হাউজ হেল্থ কমপ্লেক্স ডিআইসি উদ্যোগে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস ফর পপুলেশন ইন বাংলাদেশ’ প্রকল্পের সেনসিটাইজেশন এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল সিভিল সার্জন-এর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল সিভিল সার্জন ড. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।

কর্মশালায় মুল বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন, সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ডা. আজিজুল হক। কর্মশালায় আরও বক্তব্য দেন রিবাদ কিরণ আকন্দ, সনজয় ভট্রাচার্য, মালেক আদনান, রিয়ান রাজা, ইসমাইল হোসেন, সাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট রোকসানা আক্তার, জান্নাতুল ফেরদোস, মিণা হিজড়া, জুয়েল রানা, লাইট হাউজের সাব-ডিআইসি শাহিনুল ইসলাম। প্রকল্পের মুল লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্পের ম্যানেজার মোখলেসুর রহমান।
বাসাইলসংবাদ/ ১৬ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




