
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে জীবন জীবিকায়ন কর্মসূচির উপকারভোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে শহীদ স্মৃতি পৌরউদ্যানে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি ২য় পর্যায়ের আওতায় ৫০জন উপকারভোগীর হাতে এ চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাফর আহমেদ। সেক্রেটারী এম এ রৌফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের কার্যনিবাহী সদস্য সুভাস চন্দ্র সাহা, শেখ ফরিদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আইএফআরপি প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন, আইএফআরসি রেজিলিয়ান্স এন্ড ওয়াশ ম্যানেজার বিপ্লব কান্তি মন্ডল, সিনিয়র প্রোগ্রাম অফিসার আকবর আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের লেভেল কর্মকর্তা এটিএম জিয়াউল আহসান প্রমুখ।
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ চরপৌলি, গয়লা হোসেন, আন্দারমানিক, ইছাপাশা কমিউনিটির ৫০ জন সদস্যবৃন্দের মধ্যে জাল এবং নৌকা ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা করে ৭ জন, টেইলারিং সহায়তার জন্য ১০ হাজার টাকা করে ১৩ জন, রিকশা ও ভ্যান ক্রয়ের জন্য ২৫ হাজার টাকা করে ১৩ জন, টেকনিক্যাল সহায়তার জন্য ১০ হাজার টাকা করে ৪ জন এবং ছোট ব্যবসার জন্য ২০ হাজার টাকা করে ১৩ জন উপকারভোগীকে মোট ৯ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/ ২৭ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




