
নিজস্ব প্রতিবেদক : ফ্রান্সে হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে সারাদেশের মতো টাঙ্গাইলেও ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামায শেষে কালিহাতি উপজেলার এলেঙ্গ বাসষ্ট্যান্ড এলাকায় প্রথমে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মুসুল্লিরা এসে একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বেশ কিছু এলাকা প্রদর্শন শেষে পূনরায় বাসষ্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে স্থানীয় মুসল্লিরা।

সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মিজানুর রহমান, রাজাবাড়ি জামে মসজিদের ইমাম ছানোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, হযরত মোহাম্মদকে (সাঃ) নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তীব্র প্রতিবাধ জানান এবং সকল মুসলমানকে ফ্রান্সের সকল পন্য বর্জন করতে বলা হয়। আন্দোলন ও প্রতিবাদের বিষয়টি সরকারীভাবে ফ্রান্সের রাষ্ট্র প্রধানকে জানিয়ে দেয়ার আহবান জানান।
বাসাইলসংবাদ/ ৩০ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




