
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বহুতল ভবনের সামনে বৈদি্যুতিক খুটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার (১৫ আগস্ট) বিকালে শহরের সালমা টাওয়ারের সামনে পলাশ তলী এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ময়মনসিংহ রোডের সালমা টাওয়ারের সামনে পলাশতলী এলাকায় বৈদ্যুতিক খুটিতে আগুনের লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে অত্যান্ত ঝুঁকি নিয়ে আগুন নির্বাপণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনে ডিসের ক্যাবেল, ইন্টারনেটের ক্যাবেল ইত্যাদি পুড়ে ক্ষতি হয়।
তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশাপাশের ভবনে ছড়াতে পারেনি। বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।’
…বাসাইলসংবাদ/ ১৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




