
নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া ও ছাওয়ালী এলাকায় দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত আড়াই শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেণ টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি শামীমা বেগম পিপিএম, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ড্রিল প্রশিক্ষণ) মো. আনছার উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (আরআই) মো. জাহাঙ্গীর আলমসহ পিটিসির স্টাফবৃন্দ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল পাঁচ কেজি, এক কেজি ডাল, এক লিটার তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি চিড়া, এক কেজি চিনি, আধা কেজি ছোলা, আধা কেজি খেজুর ও একটি সাবান দেওয়া হয়।
…বাসাইলসংবাদ/ ২৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




