
নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে টাঙ্গাইলে পথ শিশুদের নিয়ে মেহেদী উৎসব পালন করা হয়েছে। রবিবার বিকেলে শহরের পৌর উদ্যানে প্রথম আলোর বন্ধু সভার উদ্যোগে এ মেহেদী উৎসবের আয়োজন করা হয়। এতে প্রায় ৩৫ জন পথ শিশুদের হাতে মেহেদী দেয়া হয়।

আয়োজকরা জানায়, প্রতিবছরই ঈদকে সামনে রেখে প্রথম আলোর বন্ধুসভার পক্ষ থেকে ছিন্নমূল ও পথশিশুদের জামা দেয়া হয়। একই সাথে মেহেদী উৎসবও করা হয়। এবার লোকবলের অভাবের কারণে ছিন্নমূল ও পথশিশুদের জামা দেয়া হয়নি। কিন্ত মেহেদী উৎসব পালন করা হলো।
আদাবাড়ি এলাকার পথ শিশু শাহিদা আক্তা রিমু বলে, মেহেদী দিতে পেরে আমার খুব ভালো লাগছে। এবাবে আমাদের কেউ এর আগে মেহেদী দিয়ে দেয়নি।
আরেক পথ শিশু রেখা বলে, আমার বাবা গরিব। তাই ঈদে নতুন জামা ও মেহেদী দিতে পারে না ঠিক মতো। আজ প্রথম আলোর বন্ধু সভার জন্য মেহেদী দিতে পারলাম।
প্রথম আলোর বন্ধুসভার যুগ্ম-সাধারণ সম্পাদক আঞ্জুমান আক্তার বলেন, প্রতি বছরই আমরা ছিন্নমূল এবং পথ শিশুদের রঙ্গিন জামা ও মেহেদী দিয়ে থাকি। এ বছর রঙ্গিন জামা না দিলেও ৩৫ জন শিশুকে মেহেদী দেয়া হয়েছে। এ সব পথশিশুদের মেহেদী দিতে পেরে আমার খুব ভালো লাগছে।
প্রথম আলোর বন্ধুসভার সাধারণ সম্পাদক রেনু আক্তার বলেন, সকলের সহযোগিতায় মেহেদী উৎসব পালন হয়েছে। যারা ছিন্নমূল এবং পথ শিশুদের মেহেদী দিয়েছেন তারা নতুন কমিটির ও পুরাতন কমিটির সদস্য। আগামী ঈদে নতুন জামাসহ মেহেদী দেয়া হবে।
মেহেদী উৎসবের সময় উপস্তিত ছিলেন, টাঙ্গাইল প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তানিয়া বখশ, উপদেষ্টা অ্যাডভোকেট জিনিয়া বখশ ও মীর মেহেদী, কমিটির সভাপতি রকিবুল ইসলাম আসাদ এবং সাধারণ সম্পাদক রেনু আক্তারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বাসাইলসংবাদ/ ০২ মে, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




