
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাসাইল-সখীপুরের এমপি জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার জয় পদ পাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ও নিউজ বাংলা২৪.কমের টাঙ্গাইল প্রতিনিধি শামীম আল মামুনসহ অতিথিরা। কেক কাটার পূর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অতিথিরা।

শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাসাইল-সখীপুরের এমপি জোয়াহেরুল ইসলাম বলেন, ‘নিউজ বাংলা বাংলাদেশে মিডিয়ার ইতিহাসে অনলাইনে এই ১ বছরেই নজিরবিহীন সফলতা দেখিয়েছে। এত অল্প সময়ে কোন অনলাইন পত্রিকা এত পাঠক জনপ্রিয়তা অর্জন করতে পারে, তা নিউজ বাংলাই প্রমাণ করেছে। করোনার লকডাউনের মধ্যেও তাদের সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নিউজ বাংলাই পেরেছে।’
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বাসাইলসংবাদ/ ০১ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




