
নিজস্ব প্রতিবেদক : জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকুরীকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধাদির প্রাপ্যতায় গত ১২ আগস্ট অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট টাঙ্গাইল জেলা শাখা প্রধানমন্ত্রী বরাবর জেলার প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। তাদের দুই দফা দাবি হচ্ছে, অধিগ্রহণকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকুরী শর্তাদি নির্ধারণ) বিধিমালা, ২০১৩ অধীন ৫০ শতাংশ চাকুরীকাল গণনা করা, জেষ্ঠ্যতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড এবং প্রযোজ্য টাইম স্কেলে প্রাপ্যতার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রাপ্ত টাইম স্কেলের জটিলতা নিরসন না করে গত ১২ আগস্ট অর্থমন্ত্রনালয় কর্তৃক জারীকৃত টাইম স্কেল কর্তনের পত্রটি বাতিল করার দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট জেলা শাখার আহবায়ক মীর মসিউল করিম, যুগ্ম-আহŸায়ক নুরুল ইসলাম, আবুল কামলাম আজাদ, মো. শাহজাহান, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন, আয়ুব আজাদ, আবুল হোসেন মো. ফজলুল হক, রবীন্দ্র নাথ কাজল প্রমুখ।
…বাসাইলসংবাদ/ ২৩ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




