
নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে পুলিশে বাঁধার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শাকিলুজ্জামান, সদস্য মাহফুজুর রহমান শাওন, জেলা শাখার যুগ্ম সদস্য সচিব শামিমুর রহমান সাগর, আহবায়ক জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সরকার বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। যদি এই দাবি না মানা হয় তাহলে সামনে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বাসাইলসংবাদ, ১০ ফেব্রুয়ারি ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




