
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলস্থ কাউলজানী ইউনিয়ন কল্যান সমিতির উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার্ত অসহায় মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় টাঙ্গাইলস্থ কাউলজানী ইউনিয়ন কল্যান সমিতির সভাপতি কৃষিবিদ মোকাদ্দস আলী খান বিদু, সাধারণ সম্পাদক মামুন মোর্শেদ ভূইয়া, অর্থ সম্পাদক লুৎফর রহমান খান টিপু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজ কল্যান সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া, কার্যকরী সদস্য আতাউর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
…বাসাইলসংবাদ/ ২১ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




