
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও বর্তমান মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) ৫শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন। বুধবার বেলা ১১টায় মোটরসাইকেল শোডাউনটি খেলার মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার বাসষ্ট্যান্ড, বাজার, সমিল রোড চান্দশী, বানিয়াপাড়া, ফতেরপাড়া, রতনপুর ,চতিলা, ধারিয়া, পশ্চিমপাড়া গরু হাটি, তেলেঙ্গাপাড়া ও বটতলাসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

এ সময় থেমে থেমে পথশোভা ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ। শোডাউনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও তার বিপুলসংখ্যক কর্মী ও সমর্থকরা অংশ নেয়। পরে কলেজ মোড় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় শহীদুজ্জামান খান ভিপি শহীদ বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি আগামী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে ঘাটাইল পৌরসভাকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে চাই। আশা করছি, এবার প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিবেন, ইনশাআল্লাহ্।
তিনি আরও বলেন, ‘জনগণের ভালোবাসায় আমি বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী যদি আমাকে এবার মনোনয়ন দেন তাহলে এবারও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে করবো।’
বাসাইলসংবাদ/ ২৯ সেপ্টেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




