
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেওপাড়া ইউনিয়নে মাকড়াই কুমারপাড়ায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ প্রকল্পের প্রাথমিক চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সুখী নীড় কর্তৃক আয়োজিত উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়নের সভাপতিত্বে অদুদ খান বাদলের খামার বাড়িতে উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসসের সাংবাদিক জেড আই খান, জিবিজি সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৩ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




