
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে আখ ক্ষেতে শিয়াল মারার ফাঁদ পেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী তার আখ ক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্বামী আরশেদ তা স্ত্রী রাহিমা বেগমকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, ‘কৃষক আরশেদ তার আখ ক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। পরে সকালে অসাবধানতাবশত ক্ষেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা স্বামী-স্ত্রী দুজনেই মারা যায়।’
ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাসাইলসংবাদ, ২৫ আগস্ট, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






