
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিকস্বাস্থ্য উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার দিগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামছুল হক, থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু ডিপ্লোমা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. সুলতান মাহমুদ, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক শোয়েব রানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল পৌর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন। অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট, চীফ কাউন্সিলর রিলাইফ ড্রাগ এডিশন ট্রিটমেন্ট সেন্টার ও সরকারী মুড়াপাড়া কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক সানজিদা পারভীন, ট্রেইনি কাউন্সিলিং সাইকোলজিস্ট শরিফুল ইসলাম, ট্রেইনি কাউন্সেলিং সাইকোলজিস্ট মেহরীন মোস্তফা ।
…বাসাইলসংবাদ/০৮ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




