
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ॥ টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় ঘাটাইল পৌরসভার কলেজ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক, কলেজ রোডের বিভিন্ন অবৈধ স্থাপনা, সাইনবোর্ড, বিলবোর্ড, চায়ের দোকান, ফলের দোকান এবং পুরাতন কাপড়ের দোকানসহ কমপক্ষে শতাধিক দোকান গুঁড়িয়ে দেয়া হয়।
…বাসাইলসংবাদ/২১ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




