
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবলু রহমান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার আলমনগর বয়রাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়। বাবলু রহমান ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

এরআগ শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নির্যাতনের শিকার ওই শিশুর বাবা বাদী হয়ে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলা আকারে গ্রহণ করা হয়।
অভিযোগপত্রের বিবরণে জানা যায়, শুক্রবার দুপুরে ওই শিশু বাড়ির পাশে খেলা করছিলো। এসময় শিশুটিকে প্রতিবেশী বাবলু খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে আসলে বাবলু পালিয়ে যায়।
টাঙ্গাইল র্যাব-১২এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম তালাত বলেন, ‘ঘটনার পর শিশুটির বাবা রাতেই বাবলুকে আসামী করে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে শনিবার সকালে সেটি মামলা আকারে রের্কড করা হয়। এরপর সকালে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে বাবলুকে গ্রেফতার করে। দুপুরে তাকে গোপালপুর থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।’
…বাসাইলসংবাদ/ ১৯ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




