
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলের আর্ন্তজাতিক সাহায্যকরী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় শতাধিক অসহায় দরিদ্র মানুষকে চিকিসা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনু্ষ্ঠিত হয়। এ সময় ডাক্তার হিসেবে উপস্থিত থেকে চিকি সা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কলেজের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. লুৎফর রহমান।

এসময় গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাস, মেডিক্যাল অফিসার শুভ বসাক, হেলথ অফিসার জাহাঙ্গীর হোসেন, এডমিন অফিসার শান্ত চিরান, আইজি অফিসার একেএম আরিফ ইসলাম প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
বাসাইলসংবাদ/ ২৫ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




